শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

অস্ট্রেলিয়া সিরিজ জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত - ১২ জুন, ২০২৬   ১২:১৯ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

১১ জুন মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টি আইনে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারায় বাংলাদেশ। এতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে টাইগাররা। এর আগে প্রথম ম্যাচেও বৃষ্টি আইনে ৮৬ রানের জয় পায় বাংলাদেশ।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এই সাফল্য আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের অগ্রযাত্রাকে আরও এগিয়ে নেবে। তিনি আশা প্রকাশ করেন, দলীয় ঐক্য, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস ধরে রেখে বাংলাদেশ ভবিষ্যতে আরও বড় অর্জন নিয়ে আসবে।

তিনি খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সংশ্লিষ্ট সবাইকে এই অর্জনের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

ম্যাচে আগে ব্যাট করে ৪২ ওভারে ১৮৭ রান তোলে অস্ট্রেলিয়া। পরে বৃষ্টি আইনে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১৯২ রান, যা টাইগাররা ৫ উইকেট হাতে রেখে সফলভাবে টপকে যায়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন