শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

মুক্তির তারিখ পেল ‘আজও অর্ধাঙ্গিনী’

প্রকাশিত - ১৩ জুন, ২০২৬   ১১:০২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: দুই বছর আগে মুক্তি পাওয়া আলোচিত চলচ্চিত্র ‘অর্ধাঙ্গিনী’র সিক্যুয়েল ‘আজও অর্ধাঙ্গিনী’ অবশেষে মুক্তির তারিখ পেয়েছে। আগামী ১০ জুলাই পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘অর্ধাঙ্গিনী’ দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল। সম্পর্কের জটিল ও আবেগঘন গল্প নিয়ে নির্মিত ছবিটিতে অভিনয় করেছিলেন জয়া আহসান, কৌশিক সেন এবং চূর্ণী গাঙ্গুলী। ছবিটি সে সময় পশ্চিমবঙ্গের অন্যতম সফল চলচ্চিত্র হিসেবে বিবেচিত হয়।

গত বছর নির্মাতা কৌশিক গাঙ্গুলী সিক্যুয়েলের ঘোষণা দিলেও মুক্তির বিষয়ে দীর্ঘদিন কোনো তথ্য পাওয়া যায়নি। অবশেষে ছবিটির মুক্তির দিনক্ষণ জানানো হলো।

নির্মাতা জানিয়েছেন, প্রথম ছবির গল্প শেষ হওয়ার প্রায় দুই বছর পর নতুন কাহিনি শুরু হবে। একটি বিয়েকে কেন্দ্র করে আবারও মুখোমুখি হবে সুমন, শুভ্রা ও মেঘনা। আগের তিন তারকার পাশাপাশি এবার নতুনভাবে যুক্ত হয়েছেন অভিনেতা ইন্দ্রাশিস রায়।

কৌশিক গাঙ্গুলীর ভাষ্য, এবার গল্পে উঠে আসবে চরিত্রগুলোর অনেক অজানা দিক। বিশেষ করে মেঘনার সন্তান টিকলিকে ঘিরে তৈরি হবে নতুন সংকট, যা আবারও দুই অর্ধাঙ্গিনীর জীবনকে এক সুতোয় বেঁধে ফেলবে।

ছবিটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে জয়া আহসান বলেন, ‘অর্ধাঙ্গিনী ছিল অত্যন্ত পরিণত ও হৃদয়স্পর্শী একটি গল্প। সেই গল্পের পরবর্তী অধ্যায়ের অংশ হতে পেরে আমি আনন্দিত। দর্শক প্রথম ছবিটিকে ভালোবেসেছিলেন। এবার তাদের প্রত্যাশা পূরণের পাশাপাশি নতুন কিছু উপহার দেওয়াই আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’

ছবির প্রচারণার অংশ হিসেবে আজ প্রকাশ করা হবে ‘আজও অর্ধাঙ্গিনী’র প্রথম লুক

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন