শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

কুমিল্লায় পলো দিয়ে মাছ ধরা উৎসব

প্রকাশিত - ১৩ জুন, ২০২৬   ১১:২০ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : কুমিল্লা নগরীতে পলো দিয়ে মাছ ধরা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) দুপুরে নগরীর নোয়াপাড়া এলাকায় এই ব্যতিক্রমধর্মী আয়োজন চলে। এতে দুই শতাধিক মৎস্যশিকারী পলো দিয়ে মাছ শিকার করেন।স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে। বিভিন্ন বয়সী মানুষ এতে অংশ নিয়ে ঐতিহ্যবাহী পদ্ধতিতে মাছ ধরার আনন্দ উপভোগ করেন।মৎস্যশিকারী নজির আহমেদ জানান, কুমিল্লার ৫টি গ্রুপ আছে। তারা বিভিন্ন উপজেলায় গিয়ে বাণিজ্যিকভাবে ধরে। আজ এখানে ২২০ জন এই পুকুরে নেমেছেন। জনপ্রতি টিকিট ১৫০০ টাকা করে দিয়েছেন। তিনি ১০ কেজির মতো মাছ ধরতে পেরেছেন।

স্থানীয় বাসিন্দা মো. বাশার বলেন, ‘‘এখানে আনন্দটাই বড়। আমরা মাছে-ভাতে বাঙালি। নতুন প্রজন্ম পলো দিয়ে মাছ ধরার সঙ্গে পরিচিত হয়েছে।’’অনুষ্ঠানটি আয়োজন করেন কুমিল্লা সিটি করপোরেশনের ২১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাজী মাহবুবুর রহমান। তিনি বলেন, গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে মাছ ধরা উৎসব চলমান থাকবে বলে জানান তিনি।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...