শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

দুবাই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর

প্রকাশিত - ১৪ জুন, ২০২৬   ১০:২০ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে। ট্রানজিটের সময় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের এআইভিত্তিক ফেস রিকগনিশন প্রযুক্তিতে শনাক্ত হওয়ার পর তাকে আটক করে স্থানীয় পুলিশ।

রোববার সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজীর আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১২ জুন আমিরাতের কর্তৃপক্ষ বাংলাদেশ সরকারকে তার আটকের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়।

বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং অর্থ পাচারের অভিযোগে একাধিক মামলা রয়েছে। দুদকের তদন্তে তার ও পরিবারের সদস্যদের নামে বিপুল সম্পদের তথ্য উঠে আসে। বর্তমানে তিনি দুবাইয়ে আটক রয়েছেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন