শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

এ ধরনের হীন বক্তব্য অমার্জনীয়’— নাহিদ ইসলাম।

প্রকাশিত - ১৪ জুন, ২০২৬   ১০:৫৮ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতার স্ত্রী ও নারী সংসদ সদস্যদের নিয়ে মন্তব্য করায় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম।

১৪জুন সংসদ অধিবেশনে তিনি অভিযোগ করেন, মনিরুলের বক্তব্য সংসদীয় শালীনতা, ব্যক্তিগত স্বাধীনতা ও সাংবিধানিক অধিকারের পরিপন্থী। তিনি এ ধরনের মন্তব্যকে ‘হীন মানসিকতা’ ও ‘বর্ণবাদী আচরণ’ বলে আখ্যা দেন।

বিতর্কের জেরে ডেপুটি স্পিকার কায়সার কামাল সংশ্লিষ্ট বক্তব্যের অংশ সংসদের কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করার নির্দেশ দেন। একই সঙ্গে তিনি রুলিং দিয়ে বলেন, সংসদে কারও ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে মন্তব্য করা যাবে না এবং সবাইকে সংসদের মর্যাদা বজায় রাখতে হবে।

পরে বিষয়টি নিয়ে সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে তর্ক-বিতর্ক দেখা দিলেও স্পিকার সবাইকে মূল বাজেট আলোচনায় ফিরে যাওয়ার আহ্বান জানান।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন