শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩
জাতীয় ফল মেলা শুরু

৭৫টি স্টলে দেশি ফলের সমারোহ

প্রকাশিত - ১৮ জুন, ২০২৬   ০৯:৩৩ এএম
webnews24

 

২৪ঘণ্টা অনলাইন : আজ ১৮ জুন বৃহস্পতিবার  ‘করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস’ প্রতিপাদ্যে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) চত্বরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু হয়েছে। মেলার উদ্বোধন করেন কৃষি ও মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রী।

মেলায় মোট ৭৫টি স্টল অংশ নিয়েছে। এর মধ্যে সরকারি ৮টি এবং বেসরকারি ৬৭টি স্টল রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

আয়োজকদের মতে, দেশীয় ফলের উৎপাদন ও ভোগ বৃদ্ধি, ফল সংরক্ষণ বিষয়ে সচেতনতা তৈরি এবং নিরাপদ ও রাসায়নিকমুক্ত দেশি ফলের প্রাপ্যতা নিশ্চিত করাই এ মেলার মূল উদ্দেশ্য।

কৃষি মন্ত্রণালয়ের নেতৃত্বে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি), কৃষি সম্প্রসারণ অধিদফতর এবং কৃষি তথ্য সার্ভিস যৌথভাবে মেলার আয়োজন করেছে। দর্শনার্থীরা দেশীয় বিভিন্ন মৌসুমি ও অপ্রচলিত ফলের প্রদর্শনী, প্রযুক্তি এবং ফলভিত্তিক উদ্ভাবন সম্পর্কে জানার সুযোগ পাবেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন