শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এ নেই ভাইজান

প্রকাশিত - ১৯ জুন, ২০২৬   ০১:৪৬ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: অক্ষয় কুমার অভিনীত বহুল আলোচিত কমেডি চলচ্চিত্র ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ মুক্তির আগেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। তবে ছবিটিতে সালমান খানের বিশেষ উপস্থিতি নিয়ে যে গুঞ্জন ছড়িয়েছিল, তা শেষ পর্যন্ত সত্যি হচ্ছে না।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, সিনেমাটিতে সালমান খানের কোনো ক্যামিও বা বিশেষ চরিত্র নেই। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্র।

সূত্রের দাবি, বর্তমানে সালমান খান নিজের একাধিক চলচ্চিত্র ও পেশাগত কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ফলে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’–এর সঙ্গে তার যুক্ত হওয়ার সুযোগ হয়নি।

এ বিষয়ে ওই সূত্র আরও জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে সালমানের উপস্থিতি নিয়ে যেসব আলোচনা চলছে, তার কোনো বাস্তব ভিত্তি নেই। ছবিতে তাকে দেখা যাবে—এমন খবর সম্পূর্ণ গুজব।

মূলত অভিনেতা ও কৌতুকশিল্পী কৃষ্ণা অভিষেকের একটি মন্তব্য থেকেই এই জল্পনার জন্ম। সম্প্রতি একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি রহস্যময় ভঙ্গিতে দর্শকদের জন্য বড় চমকের ইঙ্গিত দেন। এরপর থেকেই নেটদুনিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, ছবিতে হয়তো বিশেষ উপস্থিতিতে দেখা যেতে পারে সালমান খানকে।

তবে মুক্তির আগে সেই জল্পনার অবসান ঘটেছে। ফলে ‘ভাইজান’-কে বড় পর্দায় দেখার আশায় থাকা ভক্তদের জন্য এটি নিঃসন্দেহে হতাশার খবর।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন