শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ছড়িয়ে পড়েছে ক্ষুরা রোগ, নেই প্রর্যাপ্ত ভ্যাকসিন

প্রকাশিত - ২০ জুন, ২০২৬   ১১:১৭ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : বরগুনার বিভিন্ন এলাকায় গবাদিপশুর মধ্যে ক্ষুরা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। জেলার অনেক গরু এ রোগে আক্রান্ত হলেও বর্তমানে প্রাণিসম্পদ কার্যালয়ে প্রয়োজনীয় ভ্যাকসিন মজুদ নেই। 

খামারিরা অভিযোগ করেন, সরকারি পর্যায়ে ভ্যাকসিন ও ওষুধ না পাওয়ায় তাদের বাজার থেকে বেশি দামে ওষুধ কিনে চিকিৎসা করাতে হচ্ছে। এতে বাড়ছে খরচ, পাশাপাশি আর্থিক ক্ষতির শঙ্কাও তৈরি হয়েছে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান বলেন, ক্ষুরা রোগ সাধারণত বাতাস ও সংস্পর্শের মাধ্যমে ছড়ায়। কোরবানির সময় পশু পরিবহন বাড়ায় রোগটির বিস্তার ঘটে। বর্তমানে জেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে এ রোগের উপস্থিতি রয়েছে।

তিনি আরও জানান, এই মুহূর্তে প্রাণিসম্পদ বিভাগের কাছে ক্ষুরা রোগের কোনো ভ্যাকসিন মজুদ নেই। তবে কোরবানির আগেই ভ্যাকসিনের চাহিদা পাঠানো হয়েছে এবং আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহে নতুন ভ্যাকসিন পাওয়ার আশা করা হচ্ছে। ভ্যাকসিন সরবরাহ শুরু হলে দ্রুত টিকাদান কার্যক্রম চালানো হবে।

এদিকে প্রাণিসম্পদ বিভাগ আক্রান্ত পশুকে আলাদা রাখা, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে রাখা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন