২৪ঘণ্টা অনলাইন: বলিউড সুপারস্টার আমির খান আবারও বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। আগামী ৫ জুলাই তিনি দীর্ঘদিনের প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে ঘরোয়া ও সাদামাটা আয়োজনে নতুন জীবন শুরু করবেন বলে জানা গেছে।
অভিনেতা নিজেই জানিয়েছেন, মুম্বাইয়ে নিজের বাড়িতে একেবারে ঘনিষ্ঠ পরিবার ও কয়েকজন বন্ধুদের উপস্থিতিতে আইনি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। কোনো ধরনের বড় অনুষ্ঠান বা জমকালো আয়োজন রাখা হচ্ছে না।
আমির খান বলেন, তারা দুজনই আড়ম্বরপূর্ণ আয়োজনের পক্ষে নন। তাই খুব সাধারণভাবে জীবনের নতুন অধ্যায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন।
জানা গেছে, ব্যাঙ্গালুরুর বাসিন্দা গৌরী স্প্র্যাটের সঙ্গেই আমির খানের এই তৃতীয় বিয়ে হতে যাচ্ছে। এর আগে ২০২৪ সালের শেষ দিকে তাদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে এবং নিজের জন্মদিনে গৌরীকে পরিচয় করিয়ে দেন আমির।
বলিউডের এই তারকার ঘনিষ্ঠ বন্ধু শাহরুখ খান বা সালমান খান বিয়ের অনুষ্ঠানে থাকবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।
উল্লেখ্য, আমির খানের প্রথম বিয়ে হয় রীনা দত্তের সঙ্গে এবং পরবর্তীতে কিরণ রাওয়ের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ ঘটে।
