শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ছয় অঞ্চলে ঝোড়ো হাওয়া, নদীবন্দরে সতর্ক সংকেত

প্রকাশিত - ২৭ জুন, ২০২৬   ০৯:১৪ এএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে দেখাতে বলা হয়েছে ১ নম্বর সতর্ক সংকেত।

২৭ জুন ভোর ৪টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ের জন্য প্রকাশিত বিশেষ পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে থাকতে পারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত।

এ কারণে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সর্বশেষ আবহাওয়া পরিস্থিতি অনুসরণ করে প্রয়োজনীয় সতর্কতা নিতে পরামর্শ দিয়েছে সংস্থাটি।
এদিকে ২৭ জুন রাতের পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে ভারী বর্ষণ।
অন্যদিকে রাজশাহী, পাবনা ও যশোরে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে, যদিও দেশের সামগ্রিক তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...