শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

এক্সপ্রেসওয়েতে বাসে আগুন

প্রকাশিত - ৩০ জুন, ২০২৬   ১০:০৬ এএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আতঙ্কের রাত কাটালেন একটি বাসের যাত্রীরা। ২৯ জুন রাত ১১টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখানে কুচিয়ামোড়া সেতুর ওপর হঠাৎ আগুন ধরে যায় চলন্ত বাসটিতে। তবে বড় বিপদ এড়ানো গেছে। কোনো হতাহতের খবর নেই।

বাসটি গুলিস্তান থেকে মাওয়ার উদ্দেশে যাচ্ছিল। এভার গ্রিন পরিবহনের এই বাসে আগুন লাগার খবর পৌঁছায় সিরাজদিখান ফায়ার স্টেশনে রাত ১১টা ৮ মিনিটে। সঙ্গে সঙ্গে দুটি ইউনিট ছুটে যায় ঘটনাস্থলে। দ্রুত অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

বড় দুর্ঘটনা এড়ানোর পেছনে ছিল চালকের সাহসী ভূমিকা। আগুন লাগার সঙ্গে সঙ্গেই তিনি বাস থামিয়ে দেন নিরাপদ জায়গায়। যাত্রীরা দ্রুত নেমে পড়তে পারেন। ফলে কেউ আহত হননি।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, বৈদ্যুতিক লাইনের ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...