শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

দাম কমলো এলপি গ্যাসের

প্রকাশিত - ০২ জুলাই, ২০২৬   ০৪:২২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন ঘোষণার অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য ১ হাজার ৮৮৫ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৫২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

২ জুলাই বিইআরসি নতুন এ মূল্য ঘোষণা করে। সংশোধিত দাম একই দিন সন্ধ্যা থেকে কার্যকর হবে বলে জানিয়েছে কমিশন।

নতুন মূল্য অনুযায়ী, যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের মূল্য ৮৬ টাকা ৯৩ পয়সা থেকে কমিয়ে ৭০ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ২ জুন বিইআরসি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল। একই সময়ে অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা করা হয়েছিল।

আন্তর্জাতিক বাজারদর ও আমদানি ব্যয়ের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির নতুন মূল্য নির্ধারণ করে থাকে বিইআরসি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন