২৪ঘণ্টা অনলাইন: সামাজিক যোগাযোগমাধ্যমে ‘#জুলাইCDI’ হ্যাশট্যাগ ব্যবহার করে করা একটি পোস্ট নিয়ে সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজা শাওন। তবে সমালোচনার জবাবে তিনি ফের ফেসবুকে একটি পোস্ট দিয়ে সমালোচকদের কটাক্ষ করেছেন।
বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ফেসবুক অ্যাকাউন্টে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় ধারণ করা গণভবনের একটি ভিডিও শেয়ার করেন শাওন। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, “৭৮ বছর বয়সী মহিলার অন্তর্বাস উঁচিয়ে দাঁত কেলিয়ে উল্লাস করা কিংবা দেয়ালে গ্রাফিতির নামে সরাসরি ‘হাসিনা *দি’ লেখা দেখে যাদের মুচকি হাসি পেয়েছিল, আজকে একটি ইংরেজি মাস CDI লেখাতে তাদের শালীনতায় খুব লাগছে! আহারে ভণ্ড সুশীলগুলো...”
এর আগে বুধবার ‘#জুলাইCDI’ হ্যাশট্যাগ ব্যবহার করে একটি পোস্ট দেন শাওন। সেখানে তিনি লেখেন, গত এক বছর ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে এই হ্যাশট্যাগের ব্যবহার দেখে আসছেন। প্রথমদিকে এটিকে তিনি কেবল জুলাই মাসকেন্দ্রিক একটি ট্রেন্ড মনে করলেও পরে দেখেন, বছরের বিভিন্ন সময়েও অনেকে এটি ব্যবহার করছেন।
পোস্টে তিনি ব্যঙ্গাত্মক ভঙ্গিতে লেখেন, “মন খারাপ থাকলে যেমন #জুলাইCDI লেখা যায়, তেমনি মন ভালো থাকলেও লেখা যায়। বন্ধুর সঙ্গে আড্ডায় যেমন ব্যবহার করা যায়, তেমনি রাগের সময়ও লেখা যায়। এমনকি নিজের অনুভূতি বুঝতে না পারলেও #জুলাইCDI লেখা সম্ভব।”
পোস্টের শেষাংশে তিনি লেখেন, “আমার বাবা, এত কিছু ভেবে কাজ নেই। আজ যেহেতু পয়লা জুলাই, তাই আমিও লিখলাম #জুলাইCDI...।”
পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। কেউ এটিকে বিদ্রূপাত্মক মন্তব্য হিসেবে দেখছেন, আবার কেউ এর তীব্র সমালোচনা করেছেন।
তবে বিতর্কের মধ্যে সমালোচকদের উদ্দেশে দেওয়া নতুন পোস্টে নিজের অবস্থান স্পষ্ট করেছেন শাওন। এ বিষয়ে তিনি আর কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেননি।
