শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

আম্রপালি-ফজলির দাম ঊর্ধ্বমুখী

প্রকাশিত - ০৪ জুলাই, ২০২৬   ০৭:২৭ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: মৌসুমের শেষ দিকে রাজশাহীর আমের বাজারে দাম বেড়েছে উল্লেখযোগ্যভাবে। সরবরাহ কমে যাওয়ায় এক সপ্তাহের ব্যবধানে বিভিন্ন জাতের আমের দাম মণপ্রতি ৫০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বর্তমানে আম্রপালি আম বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৩ হাজার ৫০০ টাকা মণ দরে।

শনিবার রাজশাহীর বানেশ্বরহাট ঘুরে দেখা গেছে, বাজারে ফজলি, আম্রপালি, বারি আম-৪ ও আশ্বিনা জাতের আমের কেনাবেচা চলছে। এর মধ্যে আম্রপালি বিক্রি হচ্ছে ৩ হাজার থেকে ৩ হাজার ৫০০ টাকা মণ, বারি আম-৪ বিক্রি হচ্ছে ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৮০০ টাকা এবং ফজলি ১ হাজার থেকে ১ হাজার ৬০০ টাকা মণ দরে। আশ্বিনা আমের দাম ৭০০ থেকে ৮০০ টাকা মণ।

ব্যবসায়ীরা বলছেন, মৌসুম শেষের দিকে হওয়ায় বাগানে আমের সরবরাহ কমে এসেছে। বিশেষ করে আম্রপালির স্বাদ ও চাহিদা বেশি থাকায় এর দাম সবচেয়ে বেশি। খুচরা বাজারেও আম্রপালি ৮৫ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলায় ১৯ হাজার ৩৬২ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। সম্ভাব্য উৎপাদন ধরা হয়েছে প্রায় ২ লাখ ৪৪ হাজার মেট্রিক টন, যার বাজারমূল্য ৭৮০ কোটিরও বেশি টাকা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...