শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

বিমান খাতে জ্বালানির দাম কমল

প্রকাশিত - ০৭ জুলাই, ২০২৬   ১০:৪৮ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম আবারও কমানো হয়েছে। জুলাই মাসের জন্য দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় ধরনের ফ্লাইটে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ৭ জুলাই কমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৫০ টাকা ২১ পয়সা থেকে কমিয়ে ১৩০ টাকা ৯৯ পয়সা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ০.৯৮০৮ মার্কিন ডলার থেকে কমিয়ে ০.৮৫৫৬ মার্কিন ডলার করা হয়েছে।

এর আগে গত ৭ জুন জেট ফুয়েলের দাম কমিয়ে অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার ১৬৫ টাকা ৮৮ পয়সা থেকে ১৫০ টাকা ২১ পয়সা করা হয়েছিল। একই সময়ে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দাম ১.০৮২৩ মার্কিন ডলার থেকে কমিয়ে ০.৯৮০৮ মার্কিন ডলার নির্ধারণ করা হয়।

টানা দুই দফা মূল্যহ্রাসের ফলে বিমান পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো কিছুটা ব্যয় সাশ্রয়ের সুযোগ পাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন