শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

অবশেষে ফিরলেন সাজেকের পর্যটকরা

প্রকাশিত - ১০ জুলাই, ২০২৬   ০৯:৫৫ এএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : টানা দুই দিনের উদ্বেগ শেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন সাজেকে আটকে পড়া পর্যটকেরা। বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় প্রথম ধাপে প্রায় ১৫০ জন নিরাপদে নিজ নিজ গন্তব্যের পথে ফিরেছেন।

অবিরাম বৃষ্টি ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ি-সাজেক সড়কের কয়েকটি অংশ পানির নিচে তলিয়ে যায়। বুধবার সকাল থেকেই সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। এতে সাজেকে প্রায় ৬০০ পর্যটক আটকা পড়েন।

পরিস্থিতি জটিল হয়ে উঠলে উদ্ধার অভিযানে নামে বাংলাদেশ সেনাবাহিনী। খাগড়াছড়ি রিজিয়নের তত্ত্বাবধানে বাঘাইহাট জোন (১৪ ইস্ট বেঙ্গল) দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করে।

বৃহস্পতিবার সেনাসদস্যরা ভেলা ও নৌকার সাহায্যে পর্যটকদের পানিবন্দি এলাকা পার করে দীঘিনালায় নিয়ে আসেন। সেখান থেকে নিরাপদ যানবাহনে তাদের খাগড়াছড়ি জেলা সদরে পৌঁছে দেওয়া হয়।

সন্ধ্যা পর্যন্ত প্রায় ১৫০ জন পর্যটক নিরাপদে ফিরেছেন। বাকিদেরও পর্যায়ক্রমে উদ্ধার করে গন্তব্যে পৌঁছে দেওয়ার কাজ চলছে।

সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগে স্বস্তি ফিরেছে আটকে পড়া পর্যটক ও তাদের স্বজনদের মধ্যে। দুর্যোগের মধ্যেও নিরাপদে ঘরে ফেরার আশা দেখছেন এখনো অপেক্ষায় থাকা অন্য পর্যটকেরা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...