শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

যাত্রী সেজে ছিনতাই, গ্রেপ্তার ১১ নারী

প্রকাশিত - ১১ জুলাই, ২০২৬   ১০:০৫ এএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : ট্রেনে যাত্রী সেজে দীর্ঘদিন ধরে স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগে ১১ নারীকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। শুক্রবার (১০ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহ আলম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার নারীরা সবাই ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের বাসিন্দা। তারা হলেন— সেলিনা বেগম (৩৫), সাফিয়া বেগম (৩০), সুলেমা বেগম (৬২), আবুনী বেগম (৬৫), শাহানা বেগম (৩৫), লাকি আক্তার (৩০), শাহানা বেগম (৪৫), সাথি আক্তার (২৩), আঁখি আক্তার (২৩), রাহালা বেগম (৫০) ও সুজনা আক্তার (৩৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ট্রেনে যাত্রীবেশে চলাফেরা করে নারী যাত্রীদের গলার চেইন, কানের দুলসহ স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিতেন।

রেলওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া প্রত্যেকের বিরুদ্ধেই বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। যাত্রীদের নিরাপত্তায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...