শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

হানিমুনে অস্ট্রেলিয়ায় আমির-গৌরী

প্রকাশিত - ১২ জুলাই, ২০২৬   ০১:২৮ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: জীবনের নতুন অধ্যায় শুরু করে এবার মধুচন্দ্রিমার উদ্দেশ্যে অস্ট্রেলিয়ায় উড়াল দিয়েছেন বলিউড তারকা আমির খান ও তার নববধূ গৌরী স্প্র্যাট। গত ৫ জুলাই ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর একান্ত সময় কাটাতেই এই সফরে গেছেন তারা।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ায় অবস্থানকালে মেলবোর্নে আয়োজিত একটি ভারতীয় চলচ্চিত্র উৎসবে অংশ নেবেন আমির। পাশাপাশি অবকাশ যাপনও করবেন এই নবদম্পতি।

দীর্ঘদিনের পরিচয় থেকে প্রেম, এরপর বিয়ে—এভাবেই নতুন সম্পর্কে আবদ্ধ হয়েছেন আমির ও গৌরী। বেঙ্গালুরুতে আমিরের বোনের মাধ্যমে তাদের পরিচয় হয়। প্রায় দুই বছর সম্পর্কে থাকার পর চলতি বছরের শুরুতে নিজের ৬০তম জন্মদিনে গৌরীকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন অভিনেতা। এরপর মুম্বাইয়ের পালি হিলসের বাসভবনে পারিবারিক আয়োজনে বিয়ে সম্পন্ন হয় তাদের।

এটি আমির খানের তৃতীয় বিয়ে। বিয়ের অনুষ্ঠানে তার আগের দুই সংসারের সন্তান ও সাবেক স্ত্রীদেরও উপস্থিত থাকতে দেখা যায়।

এদিকে বিয়ের পর ব্যক্তিগত জীবনেও পরিবর্তন আনছেন এই অভিনেতা। জানা গেছে, পালি হিলসের পুরনো বাসা ছেড়ে তিনি বান্দ্রার ‘মারিনা’ আবাসনে নতুন ঠিকানা গড়ছেন। সেখানে একাধিক ফ্ল্যাট কিনেছেন আমির। একটি ফ্ল্যাটে স্ত্রী গৌরীর সঙ্গে বসবাস করবেন তিনি, আর অন্য ফ্ল্যাটগুলোতে থাকবেন তার পরিবারের সদস্যরা।

গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই বলিউডে আলোচনা ছিল। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে আমির নিজেই প্রকাশ্যে তাদের সম্পর্কের কথা জানান। অভিনেতার ঘনিষ্ঠদের দাবি, গৌরী তার জীবনে নতুন উদ্যম ও স্থিতিশীলতা এনে দিয়েছেন।

অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরে নতুন সংসারে স্থায়ীভাবে বসবাস শুরু করবেন আমির ও গৌরী

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন