শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

বরিশাল সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত - ১৩ জুলাই, ২০২৬   ০৯:৩৬ এএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : রাজধানীর গুলশানের বাসভবন থেকে ১৩ জুলাই ভোরে সড়কপথে বরিশালের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পথে বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে স্বাগত জানান।

বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, সফরের পুরো পথজুড়েই নেতাকর্মী ও সমর্থকদের উষ্ণ অভ্যর্থনায় সাড়া দিচ্ছেন প্রধানমন্ত্রী।

তার এই সফরকে ঘিরে বরিশালসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

সফরের কর্মসূচির অংশ হিসেবে গৌরনদীর বাটাজোর ইউনিয়নের নবখনন করা সরিকল-বাটাজোর খালের পাশে বৃক্ষরোপণ করবেন তিনি। এছাড়া বরিশাল নগরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকা এবং সাগরনদীর তীরেও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন।

বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এর আগে গত ৪ ফেব্রুয়ারি বরিশাল সফরে গিয়ে নগরের বেলস পার্ক মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছিলেন তারেক রহমান।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন