শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

বন্যা-পাহাড় ধসে প্রাণহানি বেড়ে ৫৪

প্রকাশিত - ১৪ জুলাই, ২০২৬   ০৯:২৫ এএম
webnews24

২৪ঘন্টা অনলােইন : দেশের কয়েকটি জেলায় টানা বৃষ্টি, পাহাড়ি ঢল, বন্যা ও পাহাড় ধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৪ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৯ জন।

 ১৩ জুলাই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সাত জেলার ৬ লাখ ৯ হাজার ৪১১ জন মানুষ বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হয়েছেন। পানিবন্দি রয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৩১১টি পরিবারের সদস্যরা।

সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে কক্সবাজারে। জেলাটিতে মারা গেছেন ৩১ জন। এছাড়া চট্টগ্রামে ১৩ জন, বান্দরবানে ৬ জন, রাঙামাটিতে ৩ জন এবং মৌলভীবাজারে একজনের মৃত্যু হয়েছে।

ক্ষতিগ্রস্ত জেলার মধ্যে রয়েছে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ।

দুর্গত মানুষের জন্য সরকার ১ হাজার ৪২টি আশ্রয়কেন্দ্র চালু করেছে। এসব কেন্দ্রে এখন পর্যন্ত আশ্রয় নিয়েছেন ৩৮ হাজার ৪২২ জন।

সরকার জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিতরণ ও উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...