শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

আর্জেন্টিনার পক্ষে নেতানিয়াহু

প্রকাশিত - ১৯ জুলাই, ২০২৬   ১০:০৯ এএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার প্রতি প্রকাশ্যে সমর্থন জানালেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

আজ নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচের আগে মেসিদের জন্য শুভকামনা জানিয়েছেন তিনি।

টাইমস অব ইসরাইল-এর প্রতিবেদনে বলা হয়েছে, আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইর পক্ষ থেকে দেশটির রাষ্ট্রদূত রাব্বি শিমন অ্যাক্সেল ওয়াহনিশ নেতানিয়াহুর কাছে একটি বার্তা পৌঁছে দেন।

এর জবাবে নেতানিয়াহু বলেন, “হাভিয়ের, আপনি একজন সত্যিকারের বন্ধু। আমরা আপনাকে সমর্থন করি এবং বিভিন্নভাবে আর্জেন্টিনার পাশেও আছি। আগামীকালের ম্যাচের জন্য শুভকামনা।”

মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালে স্পেনের মুখোমুখি হবে লিওনেল মেসির দল।

তবে ম্যাচটি শুধু ফুটবলের লড়াই নয়, রাজনৈতিক কারণেও আলোচনায় এসেছে। ইসরাইল ইস্যুতে স্পেন ও আর্জেন্টিনা সরকারের ভিন্ন অবস্থানের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সেমিফাইনালে মেসিদের প্রতিপক্ষ ইংল্যান্ড