বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩

বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ

প্রকাশিত - ২৯ অক্টোবর, ২০২৬   ০৪:৫২ পিএম
webnews24

ফিফা অ-১৫ বিশ্বকাপ অ্যান্ড ফেস্টিভ্যালে বাংলাদেশ ‘ই’ টায়ারের খেলায় সেমিফাইনালে উঠেছে। আজ আজারবাইজানের বাকুতে কোয়ার্টার ফাইনালে ৪-০ গোলে বিশাল ব্যবধানে মন্টেনেগ্রোকে হারিয়েছে বাংলাদেশ। আর তাতেই টুর্নামেন্টের শেষ চারে জায়গা করে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

অ-১৫ বিশ্বকাপ ফেস্টিভ্যাল হচ্ছে এইট-এ সাইড। ২০ মিনিট করে দুই অর্ধে খেলা হয়। এদিন ম্যাচের নবম মিনিটে গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন বায়েজিদ। ম্যাচের প্রথমার্ধ শেষ হয় ১-০ গোলে এগিয়ে থেকে। এরপর পাভেল ২৪ ও ৩৬ মিনিটে দুটি গোল করেন৷ আর দলের হয়ে শেষ গোলটি করেন শাবক। যার ফলে ম্যাচটি শেষ হয় ৪-০ গোল ব্যবধানে।

আজারবাইজানে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে ১৮৯টি দেশ। বাছাই পর্বের খেলায় বাংলাদেশ ‘সি’ গ্রুপে পঞ্চম হয়েছিল। পঞ্চম স্থানে থাকা ৩২ দল নিয়ে ‘ই’ টায়ারের নক আউট পর্ব চলছে। সেখানে বাংলাদেশ তিন ম্যাচ জিতে সেমিফাইনালে উঠেছে। ফিফা ছয় টায়ারে ছয় চ্যাম্পিয়ন নির্ধারণ করবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন