শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

যমুনায় বিস্ফোরক মন্তব্য প্রধানমন্ত্রীর

প্রকাশিত - ২১ জুলাই, ২০২৬   ০৮:৫৯ এএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : ‘৫ আগস্টের পর নামলো গুপ্তবাহিনী!’ "আন্দোলন-সংগ্রামের রাজপথে যাদের কোনোদিন চোখেই পড়েনি, স্বৈরাচার পতনের পর তারা কোথা থেকে হঠাৎ এসে আন্দোলনের দাবিদার সাজছে?"

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শরিক নেতাদের সামনে ঠিক এই ভাষায় এক তীব্র রাজনৈতিক তির ছুঁড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

একটি বিশেষ দলকে নিশানা করে একদম সরাসরি খোঁচা দিয়ে তিনি বলেন ‘নাম বলতে চাই না, তবে “গুপ্ত” শব্দটা বললেই দেশের মানুষ তাদের চিনে ফেলে!’

ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের রক্তঝরা দিনগুলোর কথা মনে করিয়ে দিয়ে তিনি স্পষ্ট জানান, আন্দোলনে যাদের কোথাও খুঁজে পাওয়া যায়নি, ৫ আগস্টের পর সেই ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে গর্ত থেকে বের হতে শুরু করেছে।

কিন্তু কেন এই হঠাৎ সতর্কতা?

শরিক নেতাদের সাথে নৈশভোজের এই আড্ডায় প্রধানমন্ত্রী সবাইকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দিয়ে বলেন ‘বিভেদ নয়, জনগণের আস্থা ধরে রাখতে এই গুপ্তদের হাত থেকে দেশকে রক্ষা করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’

তিনি মনে করিয়ে দেন, স্বৈরাচারের কঠিন সময়ে সমমনা দলগুলোকে নিয়েই ৩১ দফার ঐতিহাসিক সংস্কার রূপরেখা দেওয়া হয়েছিল, যার পক্ষে জনগণ ইতোমধ্যেই রায় দিয়েছে।

আন্দোলনের অতীত স্মৃতি, শরিকদের ধরে রাখার রাজনীতি আর নেপথ্যের ‘গুপ্ত’ শত্রুদের হুশিয়ারি সব মিলিয়ে রাজনৈতিক ময়দানে কিন্তু এক নতুন তোলপাড় শুরু হয়ে গেল!

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন