শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

২৪ জুলাই ঢাকার মঞ্চে আতিফ আসলাম

প্রকাশিত - ২১ জুলাই, ২০২৬   ১০:২৭ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকায় আসছেন জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলাম। আগামী ২৪ জুলাই রাজধানীর পূর্বাচল ক্রিকেটার্স একাডেমি মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া মেগা কনসার্টে গান শোনাবেন তিনি। এর আগে ২২ জুলাই ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তার।

কনসার্টকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুঞ্জন ছড়িয়ে পড়লেও আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ ইনকর্পোরেশন জানিয়েছে, অনুষ্ঠান বাতিল বা স্থগিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। প্রয়োজনীয় প্রশাসনিক অনুমতি এবং ভেন্যুর প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

এক সংবাদ সম্মেলনে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী আতিফ আসলামের এই আয়োজন ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। তারা আশা করছেন, সংগীতপ্রেমীদের জন্য এটি হবে একটি স্মরণীয় আয়োজন।

আয়োজকরা জানান, গত বছর বড় একটি আয়োজন শেষ মুহূর্তে বাতিল হওয়ায় নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল তাদের। তবে এবার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং নির্ধারিত সময়েই কনসার্ট অনুষ্ঠিত হবে বলে তারা আশাবাদী।

এছাড়া আতিফ আসলামের ঢাকা সফর উপলক্ষে বুধবার একটি বিশেষ সংবাদ সম্মেলনের আয়োজন করা হতে পারে বলেও জানানো হয়েছে। সেখানে শিল্পীর উপস্থিতিতে কনসার্টের বিভিন্ন বিষয়, গণমাধ্যমের কাভারেজ ব্যবস্থা এবং দর্শকদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা তুলে ধরা হবে।

সংগীতপ্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আতিফ আসলামের ঢাকার মঞ্চে ফেরার খবর ইতোমধ্যেই ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি করেছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন