২৪ঘণ্টা অনলাইন : জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সামি।
২১ জুলাই নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি নিয়ে মন্তব্য করেন।
পোস্টে জুলকারনাইন লেখেন, প্রভাবশালী রাজনৈতিক নেতা এবং জনপ্রিয় কিছু ইউটিউবারের নানা বিতর্কিত ঘটনার মধ্যে তিনি একটি মিল খুঁজে পান। তার ভাষ্য অনুযায়ী, অনেক সময় প্রভাবশালী ব্যক্তিরা গোপনে অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে পরে তা প্রকাশ্যে চলে আসে।
তিনি প্রশ্ন তুলে লেখেন, “প্রভাবশালী নেতাদের খাসলত আর প্রভাবশালী ইউটিউবারদের খাসলত একই রকমের কেন?” একই সঙ্গে তিনি উল্লেখ করেন, কেউ অনৈতিক কর্মকাণ্ড করতে গিয়ে ধরা পড়েন, আবার কারও ব্যক্তিগত ছবি বা ভিডিও পরবর্তীতে প্রকাশ্যে আসে।
পোস্টে তিনি আরও বলেন, “সম্ভবত নিয়ত ও খাসলত ভালো না হওয়ার কারণেই তাদের সঙ্গে এমনটা ঘটে।”
জুলকারনাইন এসব ঘটনাকে ‘রাহুর গ্রাস’ হিসেবে উল্লেখ করে প্রশ্ন তোলেন, এমন পরিস্থিতি থেকে সংশ্লিষ্টরা কীভাবে মুক্তি পেতে পারেন।
তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মহলে আলোচনা ও প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।
