২৪ঘন্টা অনলাইন : হঠাৎ করেই দেশের রাজনীতিতে বড় হাওয়া বদল! আগামী বছরের প্রথম দিকেই শুরু হচ্ছে স্থানীয় সরকারের নির্বাচন।
রাজধানীর কাকরাইলে তৃণমূল জনপ্রতিনিধিদের এক বিশাল সমাবেশে এই বিস্ফোরক ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তবে আসল চমক কিন্তু অন্য জায়গায়!
মির্জা ফখরুল সাফ জানিয়ে দিয়েছেন এই নির্বাচনে বিএনপি, জামায়াত বা অন্য কোনো দলের পরিচয়ে পার পাওয়া যাবে না। কেউ পাবে না কোনো বাড়তি সুবিধা!
জিততে হলে লাগবে স্রেফ জনগণের রক্তপানি করা ভালোবাসা। কারণ, নির্বাচন হবে শতভাগ নিরপেক্ষ!
তিনি স্পষ্ট ভাষায় বলেন, সরকারি অফিসার দিয়ে দেশ চালানো যায়, কিন্তু জনগণের মন জয় করা যায় না। ফ্যামিলি কার্ডের মতো সামাজিক নিরাপত্তামূলক কাজে জনপ্রতিনিধিদের হাত না থাকলে স্বচ্ছতা আনা অসম্ভব।
চেয়ারম্যান-মেম্বারদের বর্তমান কষ্টের কথা উল্লেখ করে তিনি বলেন, "আমি নিজেও একসময় পৌরসভার চেয়ারম্যান ছিলাম, আপনাদের দুঃখ বুঝি।" খুব শিগগিরই ভাতা বাড়ানোর বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আশ্বাস দেন তিনি।
বক্তব্যের শেষে তিনি ছুঁড়ে দেন এক বড় রাজনৈতিক বার্তা ধর্মের নামে ভেদাভেদ চলবে না, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ নীতিতেই গড়তে হবে নতুন বাংলাদেশ!
