শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

২৩তম রাষ্ট্রপতি নির্বাচন: আজ স্পিকারের মুখোমুখি ইসি

প্রকাশিত - ২৭ জুলাই, ২০২৬   ০৪:৫৮ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন কেন্দ্র করে তোড়জোড় শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের আনুষ্ঠানিক রোডম্যাপ বা তফসিল ঘোষণার প্রস্তুতি হিসেবে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে সিইসি নেতৃত্বাধীন পুরো কমিশন।

২৮ জুলাই বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের দপ্তরে এ গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করায় দেশের সর্বোচ্চ এই পদটি শূন্য হয়। সংবিধানের ১২৩ (২) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন সম্পন্ন করার আইনি বাধ্যবাধকতা রয়েছে।

এছাড়া, ‘রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১’-এর ৫ ধারা অনুসারে নির্বাচনের তফসিল ঘোষণার আগে জাতীয় সংসদের স্পিকারের সাথে পরামর্শ ও আলোচনার আইনি বাধ্যবাধকতা রয়েছে নির্বাচন কমিশনের। সেই বাধ্যবাধকতা থেকেই এ বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে।

ইসি সচিবালয় থেকে সংসদ সচিবকে পাঠানো চিঠি অনুযায়ী বৈঠকে উপস্থিত থাকবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনারগণ।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সহায়তামূলক কর্মকর্তা হিসেবে ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন এবং সিইসির একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলম

সংশ্লিষ্টদের ধারণা, স্পিকারের সাথে আজকের এই বৈঠকের পরই আসন্ন ‘রাষ্ট্রপতি নির্বাচন ২০২৬’-এর চূড়ান্ত তারিখ ও তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে কমিশন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন