শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মার্কিন দূত

প্রকাশিত - ৩১ জুলাই, ২০২৬   ০৩:০১ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : রোহিঙ্গা শরণার্থীদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে দেখতে আজ ৩১ জুলাই কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। তিনি ঢাকা থেকে সরাসরি কক্সবাজারে গিয়ে ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।

এর আগে ৩০ জুলাই তিন দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছান সার্জিও গোর। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান-এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি।

বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমান সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে। বৈঠকে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং শরণার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়েছে।

সফরের শেষ দিনে, ১ আগস্ট, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাতের মাধ্যমে সার্জিও গোরের বাংলাদেশ সফর শেষ হওয়ার কথা রয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন