শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু

প্রকাশিত - ৩১ জুলাই, ২০২৬   ০৪:১৬ পিএম
webnews24

‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট
‎
‎বাগেরহাট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিএনপি-সমর্থিত অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু এবং সাধারণ সম্পাদক পদে জামায়াত-সমর্থিত মো. জালাল উদ্দিন মল্লিক নির্বাচিত হয়েছেন।
‎
৩০ জুলাই সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।
‎
‎এবারের নির্বাচনে ৯টি সম্পাদকীয় পদ এবং ৮টি নির্বাহী সদস্য পদসহ মোট ১৭টি পদের বিপরীতে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। রাত ১০টা পর্যন্ত ৬টি পদের ফলাফল ঘোষণা করা হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাকি পদের ভোট গণনা চলছিল।
‎
‎অন্যান্য নির্বাচিতরা হলেন— সিনিয়র সহ-সভাপতি পদে আব্দুল ওলি, জুনিয়র সহ-সভাপতি পদে শেখ মো. সাহিবুর রহমান (সাহেব), যুগ্ম সাধারণ সম্পাদক পদে মাহবুব মোর্শেদ লালন এবং অর্থ ও হিসাববিষয়ক সম্পাদক পদে শেখ মনিরুজ্জামান।
‎
‎প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সমরেন্দ্র নাথ দত্ত বলেন, খুবই শান্তিপূর্ণ পরিবেশে বাগেরহাট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনে প্রার্থী ও ভোটাররা দায়িত্বশীল আচরণ করেছেন। এখন পর্যন্ত ৬টি পদের ফলাফল ঘোষণা করা হয়েছে। ভোট গণনা শেষ হলে পূর্ণাঙ্গ ফলাফল জানানো হবে।
‎
‎বার্ষিক এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সমরেন্দ্র নাথ দত্তের পাশাপাশি সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এস. এম. নওরেজ মহীত, মো. রেজওয়ানুর রহমান মোল্লা এবং মোছা. মেহেরুন্নেছা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...