শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

বঙ্গভবনের নতুন মুখ কে? সিদ্ধান্ত নিচ্ছে বিএনপি!

প্রকাশিত - ০১ আগস্ট, ২০২৬   ০৯:২০ এএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : “মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর ফাঁকা হওয়া বঙ্গভবনের শীর্ষ চেয়ারে বসছেন কে? নতুন রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে তৈরি হওয়া জল্পনা-কল্পনার অবসান ঘটতে যাচ্ছে আজই!”

নতুন রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী মনোনয়নসহ দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আজ (শনিবার) সন্ধ্যায় জরুরি বৈঠকে বসছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি।

দলীয় সূত্র জানাচ্ছে, চলতি আগস্টের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে চায় দলটি। তবে শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ছেড়ে দেওয়া হতে পারে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর।

সম্ভাব্য প্রার্থীদের তালিকায় দলটির বর্ষীয়ান নেতাদের নাম থাকলেও সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম। দীর্ঘদিন ধরে সংকটকালে দল সামলানো ও পরিচ্ছন্ন ভাবমূর্তির কারণে তিনি এগিয়ে রয়েছেন বলে ধারণা নেতাদের।

এর বাইরে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান এবং নজরুল ইসলাম খানের নামও আলোচনার টেবিলে রয়েছে।

সংবিধান অনুযায়ী শূন্য পদে ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা থাকায়, সংসদে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এবার রাষ্ট্রপতি বেছে নেওয়ার সিদ্ধান্ত দ্রুতই চূড়ান্ত করবে বিএনপি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন