শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

‘একাত্তরকে যারা ভুলিয়ে দিতে চায়, তারা বাংলাদেশে বিশ্বাস করে না’

প্রকাশিত - ০১ আগস্ট, ২০২৬   ০৯:২৯ এএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : “একাত্তরের মুক্তিযুদ্ধ নাকি ২৪-এর গণ-অভ্যুত্থান—কোনটির গুরুত্ব বেশি? দুই ঐতিহাসিক অর্জনকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টাকারীদের এবার কড়া বার্তা দিলেন মির্জা ফখরুল!”

একাত্তরের মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে বাংলাদেশের অস্তিত্ব কল্পনা করা যায় না উল্লেখ করে কঠোর মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কাকরাইলে সনাতন ধর্মীয় নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি স্পষ্ট জানান, যারা একাত্তরকে ভুলিয়ে দিতে চায়, তারা কখনোই বাংলাদেশে বিশ্বাস করে না।

ঐতিহাসিক প্রেক্ষাপট ব্যাখ্যা করে তিনি বলেন, একাত্তরকে সামনে আনার অর্থ চব্বিশের গণ-অভ্যুত্থানকে ছোট করা নয়। দুটি অর্জনকেই সমান গুরুত্ব দিতে হবে। রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে চব্বিশে সন্তানরা জীবন দিয়ে গণতন্ত্র ফিরিয়ে এনেছে।

এ সময় দেশে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে উগ্রবাদ ও মৌলবাদ দমনে কঠোর হওয়ার বার্তা দেন তিনি।

বিএনপি কাউকে ‘সংখ্যালঘু’ মনে করে না উল্লেখ করে প্রতিটি ধর্মের মানুষকে নাগরিক অধিকার আদায়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন