রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

শুটিংয়ে গুরুতর আহত রাশমিকা

প্রকাশিত - ০২ আগস্ট, ২০২৬   ০২:০৮ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। আঘাতের কারণে চিকিৎসক তাকে টানা ছয় সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। ফলে আপাতত তার নতুন সিনেমাগুলোর শুটিংও অনিশ্চয়তার মুখে পড়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে রাশমিকার হাতে রয়েছে ‘রাণাবলী’ ও ‘মাইসা’ সিনেমার কাজ। এর মধ্যে একটি সিনেমার শুটিং চলাকালেই তিনি গুরুতর চোট পান।

জানা গেছে, শুটিংয়ের সময় নাচ ও অ্যাকশন দৃশ্যে অংশ নিতে গিয়ে তার নিতম্ব ও কোমরের মাঝামাঝি অংশের একটি গুরুত্বপূর্ণ পেশিতন্তু (মাসল) ছিঁড়ে যায়। চিকিৎসকদের মতে, এ ধরনের আঘাত সাধারণত পেশাদার ক্রীড়াবিদদের ক্ষেত্রে বেশি দেখা যায়, কারণ তারা নিয়মিত কঠোর শারীরিক অনুশীলন করেন।

তবে সিনেমার চরিত্রের প্রয়োজনে কঠিন শারীরিক কসরত করতে গিয়েই এই চোট পান রাশমিকা।

ঘটনার পর এখন পর্যন্ত অভিনেত্রী নিজে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিশ্রামেই থাকবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, রবীন্দ্র পুল্লে পরিচালিত ‘মাইসা’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করছেন রাশমিকা মান্দানা। অন্যদিকে রাহুল সংকৃত্যনের ‘রাণাবলী’ সিনেমায় তার সহশিল্পী বিজয় দেবারাকোন্ডা। এর আগে ‘গীত গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’-এর মতো জনপ্রিয় সিনেমায় একসঙ্গে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেছিলেন এই জুটি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন