শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে আগুন

প্রকাশিত - ০৫ আগস্ট, ২০২৬   ১১:১১ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : মাগুরায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ৫ আগস্ট  রাত পৌনে ৯টার দিকে আগুন দেয়ার ঘটনা ঘটে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।এ সময় দুটি পেট্রলবোমার বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে বাড়ির কাচের জানালা ভেঙে যায়। তবে বাড়িতে কেউ ছিলেন না।

ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ২০২৪ সালে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ক্রিকেটার সাকিব আল হাসান এমপি নির্বাচিত হন। জুলাই আন্দোলনে তার বিরুদ্ধে ঢাকায় একটি হত্যা মামলা রয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...