শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

৮ বছর পর ফিরছেন প্রীতি জিনতা

প্রকাশিত - ০৬ আগস্ট, ২০২৬   ০৫:১১ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : দীর্ঘ আট বছর পর আবারও বড় পর্দায় ফিরছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। তবে অভিনয় থেকে দূরে থাকার সময়টিকে কোনো আফসোস নয়, বরং জীবনের সবচেয়ে মূল্যবান অধ্যায় বলেই মনে করেন তিনি।

সবশেষ ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ভাইয়াজি সুপারহিট ছবিতে সানি দেওলের বিপরীতে অভিনয় করেছিলেন প্রীতি। এবারও সানি দেওলের সঙ্গে বাটওয়ারা ১৯৪৭ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় প্রত্যাবর্তন করছেন এই অভিনেত্রী।

সম্প্রতি চলচ্চিত্রটির প্রচারণামূলক অনুষ্ঠানে নিজের দীর্ঘ বিরতির কারণ তুলে ধরেন প্রীতি। তিনি বলেন, অভিনয়কে খুব বেশি মিস করেননি। বরং এই সময়টুকু পরিবার, সন্তান এবং ব্যক্তিগত জীবনকে সময় দিয়ে উপভোগ করেছেন।

প্রীতির ভাষায়, বিয়ে ও সন্তান হওয়ার পর তার জীবনের অগ্রাধিকার বদলে যায়। সন্তানদের বড় করে তোলা এবং তাদের সঙ্গে সময় কাটানোই হয়ে ওঠে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব।

তিনি আরও বলেন, মা হওয়াই তার জীবনের সবচেয়ে বড় অর্জন। সন্তানের জন্ম এবং তাদের লালন-পালনের অভিজ্ঞতা এমন এক অনুভূতি, যা অন্য কোনো সাফল্যের সঙ্গে তুলনা করা যায় না।

অভিনয় থেকে বিরত থাকলেও ব্যবসায়িক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন প্রীতি জিনতা। উদ্যোক্তা হিসেবেও তিনি নিজের অবস্থান শক্ত করেছেন। তবে এবার নতুন উদ্যমে আবারও চলচ্চিত্রে ফিরছেন এই জনপ্রিয় অভিনেত্রী।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন