শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

কালো গাউনে মুগ্ধ ফারিয়ার ভক্তরা

প্রকাশিত - ০৮ আগস্ট, ২০২৬   ১১:০৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়ার নতুন লুক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। কাঁধখোলা কালো গাউন, ঝলমলে গয়না আর আত্মবিশ্বাসী ভঙ্গিতে তোলা ছবিতে ভক্তদের নজর কেড়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি নিজের ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন নুসরাত ফারিয়া। ছবিগুলোতে তাকে দেখা যায় টিউব কাটের বডি ফিটেড কালো মেরমেইড গাউনে। পোশাকের সঙ্গে মানানসই করে পরেছেন ডায়মন্ড ও পান্নার নেকলেস, দুল ও ব্রেসলেট।

কখনো জানালার পাশে দাঁড়িয়ে, আবার কখনো বিলাসবহুল সোফায় বসে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন ফারিয়া। তার সাজ ও অভিব্যক্তিতে ফুটে উঠেছে আভিজাত্য, আত্মবিশ্বাস ও গ্ল্যামারের ছাপ।

তবে ছবির পাশাপাশি অভিনেত্রীর ক্যাপশনও আলোচনায় এসেছে। পোস্টে তিনি লিখেছেন, ‘বেশিরভাগ পুরুষের চেয়ে হীরাই মেয়েদের মন বেশি বোঝে।’

ছবি প্রকাশের পরপরই ভক্ত ও নেটিজেনরা মন্তব্যে প্রশংসায় ভাসিয়েছেন অভিনেত্রীকে। কেউ তাকে ‘কুইন লুক’ বলে প্রশংসা করেছেন, আবার কেউ তার গ্ল্যামারাস উপস্থিতির প্রশংসা করেছেন। অনেকেই ফারিয়ার নতুন এই লুককে বেশ আকর্ষণীয় বলেও মন্তব্য করেছেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন