শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

সাইফের বোন সাবা এখনও অবিবাহিত

প্রকাশিত - ০৮ আগস্ট, ২০২৬   ১১:২৮ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন :  বলিউড তারকা সাইফ আলি খান ও অভিনেত্রী সোহা আলি খানের বোন সাবা পাতৌদি বরাবরই পরিবারের অন্য সদস্যদের তুলনায় আলাদা জীবন বেছে নিয়েছেন। অভিনয় জগতের ঝলমক থেকে দূরে থেকে গহনা ডিজাইনের পাশাপাশি আধ্যাত্মিক চর্চা ও পারিবারিক সম্পত্তি দেখভালের সঙ্গে যুক্ত তিনি। ৫০ বছর বয়সেও অবিবাহিত সাবা সম্প্রতি জানালেন, কেন এখনও বিয়ে করেননি।

সম্প্রতি নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদীর এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেন সাবা। তিনি জানান, ১৮-১৯ বছর বয়স থেকেই তার জন্য বিয়ের প্রস্তাব আসতে শুরু করে। এমনকি ১৯ বছর বয়সে কলকাতার একটি পরিবারের সঙ্গে তার বিয়ের কথাবার্তাও অনেকটা এগিয়েছিল। তবে তখন মানসিকভাবে বিয়ের জন্য প্রস্তুত ছিলেন না তিনি।

পরবর্তী সময়ে বিয়ের বিষয়ে তার মনোভাব বদলালেও পছন্দসই জীবনসঙ্গী খুঁজে পাননি বলে জানান সাবা।

এ প্রসঙ্গে প্রয়াত বাবা ও ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক মনসুর আলি খান পতৌদির ব্যক্তিত্বের কথাও উল্লেখ করেন তিনি। সাবার ভাষ্য, তার বাবা ছিলেন আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী, নম্র ও দায়িত্বশীল একজন মানুষ। ছোটবেলা থেকেই বাবার কাছ থেকে আত্মনির্ভরশীল হওয়ার শিক্ষা পেয়েছেন তিনি।

সাবা বলেন, তিনি বাবার মতো কাউকে হুবহু খুঁজছিলেন না। তবে নিজের প্রত্যাশার সঙ্গে মানানসই একজন সঙ্গীও এখনো পাননি।

অভিনেত্রী তাপসী পান্নুর একটি মন্তব্যের সঙ্গে নিজের ভাবনার মিল রয়েছে বলেও জানান সাবা। তার মতে, জীবনে শুধু একজন পুরুষের উপস্থিতি নয়, বরং পরিণত, দায়িত্বশীল ও মনের মতো একজন সঙ্গী প্রয়োজন।

সাইফ-সোহার বোন হলেও সাবা অভিনয়ের পথ বেছে নেননি। নিজের পছন্দ ও স্বাধীনতাকে গুরুত্ব দিয়ে ভিন্নধারার জীবনযাপন করছেন তিনি। বর্তমানে গহনা ডিজাইনের পাশাপাশি ট্যারোট কার্ড রিডিং ও আধ্যাত্মিক চর্চার সঙ্গেও যুক্ত সাবা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন