শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ডেঙ্গুতে আক্রান্ত স্বরা ভাস্কর

প্রকাশিত - ০৯ আগস্ট, ২০২৬   ১২:৩৯ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : অভিনেত্রী অভিকা গোরের পর এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। কয়েক দিন ধরে অসুস্থ বোধ করার পর রক্ত পরীক্ষা করান তিনি। পরীক্ষার ফল পজিটিভ আসার পর চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের বেড থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের একটি ছবি শেয়ার করে স্বরা ভাস্কর জানান, তার শারীরিক অবস্থা দ্রুত অবনতি হচ্ছিল। পরে ডেঙ্গু শনাক্ত হলে হাসপাতালে চিকিৎসা নিতে হয় তাকে।

স্বরা আক্রান্ত হওয়ার কয়েক দিন আগেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ‘বালিকা বধূ’খ্যাত অভিনেত্রী অভিকা গোরে। জানা গেছে, টানা ১০৩ থেকে ১০৪ ডিগ্রি জ্বর নিয়েও পেশাগত দায়িত্বের কারণে শুটিং চালিয়ে যাচ্ছিলেন তিনি।

অভিকার স্বামী মিলিন্দ চান্দওয়ানি জানান, অসুস্থতার কারণে অভিকার দাঁড়ানোর মতো শক্তিও ছিল না। এরপর চিকিৎসকেরা তাকে অন্তত ১৫ দিন সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেন।

পরপর দুই অভিনেত্রীর ডেঙ্গু আক্রান্ত হওয়ার ঘটনায় বলিউডে উদ্বেগ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা স্বরা ভাস্কর ও অভিকা গোরের দ্রুত সুস্থতা কামনা করছেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন