শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

অস্ত্রোপচার চলাকালে গান গাইলেন সোনু

প্রকাশিত - ০৯ আগস্ট, ২০২৬   ০৫:৩৮ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : অস্ত্রোপচার চলাকালীনও গান গেয়ে চিকিৎসক ও হাসপাতালের কর্মীদের চমকে দিয়েছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী সোনু নিগম। শারীরিক অস্বস্তির মধ্যেও কিংবদন্তি সংগীতশিল্পী মোহাম্মদ রফির জনপ্রিয় গান গেয়ে সময় কাটান তিনি। সেই মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সাধারণত অস্ত্রোপচারের আগে বা সময় রোগীদের মধ্যে উদ্বেগ কাজ করে। তবে সোনু নিগম ছিলেন একেবারেই ভিন্ন। হাসপাতালের বিছানায় চিকিৎসা চলার সময়ও নিজের গানের মাধ্যমে পরিবেশকে আনন্দময় করে তোলেন তিনি।

হাসপাতাল থেকে ধারণ করা ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে সোনু লেখেন, ‘যন্ত্রণার মধ্যেও গান।’

ভিডিওতে সোনুর কণ্ঠে শোনা যায় ১৯৪৯ সালে মুক্তি পাওয়া ‘দুলারি’ সিনেমার জনপ্রিয় গান ‘সুহানি রাত ঢল চুকি’। অস্ত্রোপচার চলার সময় তার গান শুনে চিকিৎসক ও চিকিৎসাকর্মীরাও বেশ উপভোগ করেন মুহূর্তটি।

সোনু নিগমের এই ইতিবাচক মানসিকতা ও দৃঢ়তার প্রশংসা করছেন তার ভক্তরা। অনেকের মতে, কঠিন পরিস্থিতিতেও সংগীত যে মানুষের মনকে শান্ত রাখতে এবং মানসিক শক্তি জোগাতে পারে, সোনুর এই ঘটনা তারই উদাহরণ।

তবে ঠিক কী ধরনের অস্ত্রোপচার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি সোনু নিগম।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন