২৪ঘন্টা অনলাইন : “দীর্ঘদিনের রাজনৈতিক লড়াই, সংকট সামলানো আর পরিচ্ছন্ন ভাবমূর্তির অবশেষে বড় স্বীকৃতি! বঙ্গভবনের নতুন অভিভাবক হতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর!”
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়ন চূড়ান্ত করেছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
৯ আগস্ট সকালে নির্বাচন কমিশন থেকে বিএনপির পক্ষ থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
সংসদে বিএনপির একক সংখ্যাগরিষ্ঠতা থাকায়, মির্জা ফখরুল যে দেশের পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন তা প্রায় নিশ্চিত। যদি অন্য কোনো বৈধ প্রার্থী না থাকেন, তবে ভোটের প্রয়োজন ছাড়াই তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষিত হবেন।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ নির্ধারণ করা রয়েছে।
এর আগে গত ২৪ জুলাই অসুস্থতার কারণে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর থেকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছিলেন।
