শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

৩ সপ্তাহেই বিলিয়ন ডলারের ক্লাবে নোলানের ‘দ্য ওডিসি’!

প্রকাশিত - ০৯ আগস্ট, ২০২৬   ০৭:২৩ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : “অস্কার জয়ের পরপরই আবার বক্স অফিসে বাজিমাত! ক্রিস্টোফার নোলানের জাদুকরী স্পর্শে একের পর এক রেকর্ড ভেঙে গুঁড়িয়ে যাচ্ছে প্রেক্ষাগৃহে...”

হলিউডের মাস্টারমাইন্ড পরিচালক ক্রিস্টোফার নোলানের নতুন ছবি ‘দ্য ওডিসি’ মাত্র তিন সপ্তাহেই বিশ্বজুড়ে ১ বিলিয়ন ডলারের আয়ের মাইলফলক স্পর্শ করেছে।

উত্তর আমেরিকার বাজার থেকে ৪২ কোটি ৯৬ লাখ ডলার এবং আন্তর্জাতিক বাজার থেকে প্রায় ৫৭ কোটি ৮৮ লাখ ডলার আয় করে মোট আয়ের অঙ্ক ১০০ কোটি ছাড়িয়ে যায়।

‘ওপেনহাইমার’-এর মাধ্যমে সম্প্রতি অস্কার জিতলেও, ২০১২ সালের ‘দ্য ডার্ক নাইট রাইজেস’-এর পর দীর্ঘ ১৪ বছর বক্স অফিসে এমন বিলিয়ন ডলারের ঝড় তোলেননি নোলান।

২০০৮ সালের ‘দ্য ডার্ক নাইট’ ও ২০১২ সালের ‘দ্য ডার্ক নাইট রাইজেস’-এর পর এটি তার ক্যারিয়ারের তৃতীয় বিলিয়ন ডলারের ব্লকবাস্টার সিনেমা।

গ্রিক মহাকাব্য নির্ভর সিনেমাটিতে ম্যাট ডেমন, টম হল্যান্ড ও অ্যান হ্যাথাওয়ের মতো জনপ্রিয় তারকাদের উপস্থিতি এবং আইম্যাক্স ফরম্যাটের অসাধারণ ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্সই অডিয়েন্সকে প্রেক্ষাগৃহে টেনে আনছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন