শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

বিটিভির নতুন ডিজি কাজী জেসিন, প্রজ্ঞাপনে আইনি ভুল!

প্রকাশিত - ০৯ আগস্ট, ২০২৬   ১০:৪৮ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : “পাস হওয়ার পর ২৫ বছর পার, অথচ যে আইনটি দেশেই কখনো কার্যকর হয়নি—সেই আইনেই বিটিভির নতুন প্রধান নিয়োগ দিল সরকার!”

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক পদে জনপ্রিয় সংবাদ উপস্থাপক কাজী জেসিনের নিয়োগ ঘিরে দেখা দিয়েছে অদ্ভুত এক আইনি জট।

গত বৃহস্পতিবার তাকে বিটিভির নতুন ডিজি হিসেবে নিয়োগ দিয়ে যে প্রজ্ঞাপন জারি করা হয়, সেখানে উল্লেখ করা হয়েছিল ‘বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষ আইন-২০০১’।

কিন্তু অবিশ্বাস্য তথ্য হলো—দুই দশক আগে সংসদে পাস হলেও প্রজ্ঞাপন জারি না হওয়ায় এই আইনটি এতদিন দেশে কার্যকরীই হয়নি!

আইনি ত্রুটির খবর ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

তবে কি পদ হারাচ্ছেন কাজী জেসিন?

মন্ত্রণালয় সূত্র স্পষ্ট জানিয়েছে, পদ হারাচ্ছেন না তিনি। নিয়োগ বহাল রেখেই দ্রুত সংশোধন করা হচ্ছে নিয়োগের মূল প্রজ্ঞাপনটি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন