শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

প্রকাশ হচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থীর এসএসসির ফল!

প্রকাশিত - ১০ আগস্ট, ২০২৬   ১০:০৫ এএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : “মোবাইল হাতে হৃদস্পন্দন বাড়ছে কোটি চোখ আর স্বপ্নের! অবশেষে কাটছে দীর্ঘ উৎকণ্ঠা, প্রকাশ পাচ্ছে এসএসসি ও সমমানের ফল!”

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আজ প্রকাশিত হতে যাচ্ছে। বেলা ১০টার পর থেকেই ওয়েবসাইট, মোবাইল এসএমএস ও নিজ নিজ প্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবে শিক্ষার্থীরা।

পরে দুপুর সাড়ে ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত পরিসংখ্যান ও বিশ্লেষণ তুলে ধরবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

পরীক্ষার্থীরা যেকোনো মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে রেজাল্ট পেতে টাইপ করুন: SSC <স্পেস> বোর্ডের প্রথম ৩ অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> 2026 এবং পাঠিয়ে দিন ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে।

এ ছাড়া অনলাইন ও নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইআইএন (EIIN) ব্যবহার করেও একযোগে মিলবে রেজাল্টশিট।

এ বছর সাধারণ, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিয়েছে ১৮ লাখ ৫৭ হাজারের বেশি শিক্ষার্থী।

পরীক্ষা শেষের নির্ধারিত সময় পেরিয়ে কিছুটা বিলম্বে ফল আসায় রেজাল্ট ঘিরে তৈরি হয়েছে দ্বিগুণ উন্মাদনা। আজ কার মুখে ফুটবে জয়ের হাসি?

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন