শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

শূন্য পাস করা প্রতিষ্ঠানে কঠোর অ্যাকশন

প্রকাশিত - ১০ আগস্ট, ২০২৬   ০৭:২০ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : “বোর্ডের শতভাগ ফেল করা স্কুলের ভাগ্য কী? আর ফল পুনর্নিরীক্ষণে সত্যিই কি এবার আবার খাতা নতুন করে দেখা হবে নাকি চলবে সেই পুরোনো যোগ-বিয়োগের খেলা?”

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিয়ে সরাসরি কঠোর বার্তা দিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী স্পষ্ট জানান, একটা শিক্ষার্থীও পাস না করা এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে দ্রুতই দৃশ্যমান পদক্ষেপ নেওয়া শুরু হবে।

পাশাপাশি ফল পুনর্নিরীক্ষণ (বোর্ড চ্যালেঞ্জ) নিয়ে এসেছে ঐতিহাসিক বদল!

মন্ত্রী জানান, অতীতে শুধু নম্বর যোগ-বিয়োগের যে আনুষ্ঠানিকতা ছিল, এবার তা বদলে নতুন আইনের অধীনে অভিজ্ঞ কমিটির মাধ্যমে পুরো খাতা পুঙ্খানুপুঙ্খভাবে পুনর্মূল্যায়ন করা হবে।

২০০১-২০০৬ মেয়াদের অভিজ্ঞতা টেনে শিক্ষামন্ত্রী মনে করিয়ে দেন, সেসময়ে নকল বন্ধের পর শতভাগ ফেল করা স্কুলের সংখ্যা বাড়লেও কঠোর তদারকিতে পাসের হার ২৮ থেকে ৭৭ শতাংশে উন্নীত করা হয়েছিল।

শিক্ষা খাতের এই বড় ধাক্কা ও আমূল পরিবর্তন কি পারবে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে?

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন