শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

এসএসসির খাতা চ্যালেঞ্জ শুরু আজই

প্রকাশিত - ১১ আগস্ট, ২০২৬   ১২:০৪ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : “রেজাল্ট আশানুরূপ হয়নি? কাঙ্ক্ষিত জিপিএ-৫ কিংবা এ-প্লাস হাতছাড়া হওয়ায় মন খারাপ? হতাশ না হয়ে সুযোগ কাজে লাগান আজ থেকেই!”

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে অসন্তুষ্ট পরীক্ষার্থীদের জন্য  ১১ আগস্ট থেকে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত ‘খাতা চ্যালেঞ্জ’ বা ফল পুনর্নিরীক্ষণের সুযোগ।

অনলাইনের এই আবেদন প্রক্রিয়া চালু থাকবে আগামী ১৭ আগস্ট পর্যন্ত।

এবার আগের ম্যানুয়াল নিয়ম বদলে পুরোপুরি অনলাইন পোর্টালে বিষয় প্রতি ১৫০ টাকা ফি দিয়ে খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করতে হবে।

আবেদন করতে ঢাকা বোর্ডের নির্ধারিত অনলাইন পোর্টালে ঢুকে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিলেই ভেসে উঠবে বিষয়ভিত্তিক নম্বর। সেখান থেকে যে বিষয়ের খাতা চ্যালেঞ্জ করবেন, তা সিলেক্ট করতে হবে।

বিকাশ, নগদ বা সোনালী সেবার মাধ্যমে সরাসরি পেমেন্ট শেষে আবেদন জমা দিলেই নিশ্চিত হবে আপনার রিকোয়েস্ট।

ফিরতি মোবাইল নম্বরেই পরবর্তীতে চলে আসবে পুনর্নিরীক্ষণের ফল।

একবার ফি দেওয়া হয়ে গেলে তা আর বাতিল করা যাবে না। তাই ১৭ আগস্ট শেষ তারিখের আগেই ভুলভ্রান্তি এড়িয়ে আবেদন সম্পন্ন করার পরামর্শ দিচ্ছে শিক্ষা বোর্ড!

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন