শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

৮ মাসে ৫০ মানুষের সঙ্গে ৪৫ বাঘের মৃত্যু!

প্রকাশিত - ১১ আগস্ট, ২০২৬   ১২:১৫ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : “বাঘের মুখ থেকে বাঁচতে বন ছাড়বে মানুষ, নাকি আবাস্থল হারিয়ে লোকালয়ে হানা দেবে বন্যপ্রাণী? কে জিতবে জীবন-জীবিকার এই অসম লড়াইয়ে?”

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে শুরু হয়েছে মানুষ আর বন্যপ্রাণীর এক ভয়াবহ রক্তক্ষয়ী সংঘাত! ২০২৬ সালের প্রথম আট মাসেই প্রাণ হারিয়েছেন অন্তত ৫০ জন মানুষ।

আর এই একই সময়ে রহস্যজনকভাবে মৃত্যু ঘটেছে দেশের অহংকার ৪৫টিরও বেশি বাঘের!

বন বিভাগের তথ্য বলছে, নিহতের মধ্যে সবচেয়ে বেশি ২২ জন প্রাণ হারিয়েছেন বাঘের আক্রমণে। এছাড়া বুনো শুয়োর, হাতি ও ভালুকের হামলায় প্রাণ গেছেন বাকিদের।

বিশেষ করে মার্চ থেকে মে মাসে তেন্দুপাতা আর ফুল সংগ্রহ করতে বনে নামা অসচেতন গ্রামবাসীই সবচেয়ে বেশি শিকার হয়েছেন বন্যপ্রাণীর।

মূলত মধ্যপ্রদেশে বাঘের সংখ্যা বেড়ে প্রায় হাজারে ঠেকলেও বাড়েনি বনভূমির সীমানা! ফলে খাবারের খোঁজে লোকালয়ে নেমে আসছে বাঘ।

অন্যদিকে শিকারি চক্র, বিষপ্রয়োগ আর সড়ক দুর্ঘটনার মতো কারণে একের পর এক হারিয়ে যাচ্ছে জাতীয় সম্পদ বাঘ। মানুষ আর প্রকৃতির এই অশুভ সংঘাতের শেষ কোথায়?

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...