শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

থাইল্যান্ডে সাদিয়ার আনন্দঘন মুহূর্ত

প্রকাশিত - ১২ আগস্ট, ২০২৬   ০৪:৪৬ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান অভিনয়ের পাশাপাশি নিজের প্রাণবন্ত ব্যক্তিত্ব ও স্বাভাবিক সৌন্দর্যেও দর্শকদের নজর কেড়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় এই অভিনেত্রী নিয়মিতই ভক্তদের সঙ্গে নিজের বিভিন্ন মুহূর্ত ভাগ করে নেন।

সম্প্রতি থাইল্যান্ডের ফুকেট থেকে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন সাদিয়া। ছবিগুলোতে তার মুখে দেখা গেছে প্রাণখোলা হাসি ও আনন্দের ছাপ। পোস্টের ক্যাপশনে নিজের অনুভূতি জানিয়ে অভিনেত্রী লিখেছেন, তিনি এতটাই খুশি ছিলেন যে তার চোখও যেন হাসছিল।

ছবির সঙ্গে জড়িয়ে থাকা মজার একটি ঘটনাও শেয়ার করেছেন সাদিয়া। ছবি তোলার আগে চকলেট খাওয়ার কারণে ঠোঁটের চারপাশে সেটির দাগ লেগে ছিল। বিষয়টি খেয়াল না করেই ছবি তুলেছিলেন তিনি। পরে বিষয়টি বুঝলেও সেটিকে স্বাভাবিকভাবেই নিয়েছেন অভিনেত্রী।

নিজের এই স্বতঃস্ফূর্ত ছবিগুলো নিয়ে সাদিয়ার মন্তব্য, নিজেকে এতটাই কিউট লাগছিল যে ছবিগুলো প্রকাশ না করে থাকতে পারেননি।

থাইল্যান্ডের ফুকেট থেকে কেপ প্যানওয়া যাওয়ার পথে সড়ক ভ্রমণের সময় ছবিগুলো তোলা হয়। মনোরম পরিবেশে সেই ভ্রমণের অভিজ্ঞতাও ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। সাদিয়া জানান, ফুকেট থেকে কেপ প্যানওয়া যাওয়ার গাড়ি ভ্রমণটি তিনি বেশ উপভোগ করেছেন। দিনটিকে শান্ত ও দারুণ বলেও উল্লেখ করেন অভিনেত্রী।

ছবিগুলো প্রকাশের পরপরই সাদিয়ার ভক্ত-অনুরাগীরা প্রশংসায় ভাসিয়েছেন কমেন্ট বক্স। তার স্বাভাবিক হাসি, প্রাণবন্ত উপস্থিতি ও ছুটির দিনের আনন্দময় মুহূর্তগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন