শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

সাদা শাড়িতে সাদিয়ার মুগ্ধতা

প্রকাশিত - ১৫ আগস্ট, ২০২৬   ১২:৫৩ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : সাদা শাড়িতে নতুন লুকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের নজর কেড়েছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। নান্দনিক সাজ ও প্রাণবন্ত হাসিতে প্রকাশ করা ছবিগুলো এরই মধ্যে প্রশংসা কুড়িয়েছে।

১৫ আগস্ট দুপুরে নিজের ফেসবুক পেজে কয়েকটি ছবি প্রকাশ করেন সাদিয়া। ছবিতে তাকে দেখা যায় সূক্ষ্ম নকশার ধবধবে সাদা শাড়িতে। সঙ্গে ছিল সাদা ব্লাউজ, যার হাতার কাছে রঙিন ফুলের সুতার কাজ আলাদা সৌন্দর্য যোগ করেছে।

অভিনেত্রীর সাজে ছিল সিঙ্গেল লেয়ারের মুক্তার মালা। খোলা চুল ও মিষ্টি হাসিতে তার পুরো লুকটি আরও আকর্ষণীয় হয়ে উঠেছে।

ফটোশুটের জন্য সাদিয়া বেছে নিয়েছিলেন ফুলের বাগানঘেরা সুন্দর একটি স্থান। ছবিগুলো প্রকাশ করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘একটুখানি শুভ্রতা...’।

পোস্টটি প্রকাশের পরপরই মন্তব্যের ঘরে ভক্তদের প্রশংসা দেখা যায়। কেউ তাকে ‘অসম্ভব সুন্দর’ বলে মন্তব্য করেছেন, আবার কেউ ‘সাদা পরী’ লিখে ভালোবাসা জানিয়েছেন। অনেকে ভালোবাসার ইমোজিতেও প্রতিক্রিয়া জানিয়েছেন।

সাম্প্রতিক সময়ে নাটক, চলচ্চিত্র ও ওয়েব ফিল্মে অভিনয় করে আলোচনায় থাকা সাদিয়া আয়মানের নতুন এই লুকও সামাজিক মাধ্যমে বেশ সাড়া ফেলেছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন