শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

সামিট থেকে গ্যাস সরবরাহ বাড়ছে

প্রকাশিত - ১৫ আগস্ট, ২০২৬   ০১:৫৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : সামিটের এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্যাস গ্রিডে আবারও গ্যাস সরবরাহ শুরু হয়েছে। ১৪ আগস্ট সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে এ সরবরাহ শুরু হয়।

সামিটের মুখপাত্র জানান, বর্তমানে প্রতিদিন প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস জাতীয় গ্রিডে দেওয়া হচ্ছে। শনিবার রাত ২টার মধ্যে ধাপে ধাপে সরবরাহ বাড়িয়ে পূর্ণ সক্ষমতা ৫৫০ মিলিয়ন ঘনফুটে উন্নীত করার লক্ষ্য রয়েছে।

সরবরাহ বাড়লে শিল্প কারখানা, বিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন খাতে গ্যাসের প্রাপ্যতা বাড়বে। এতে অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসার পাশাপাশি জ্বালানি ব্যবস্থার ওপর চাপও কমবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, সামিটের এফএসআরইউ (ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট) থেকে শুক্রবার সন্ধ্যা থেকেই গ্যাস সরবরাহ শুরু হয়েছে। ধীরে ধীরে গ্যাসের চাপ বাড়িয়ে মধ্যরাতের মধ্যে পূর্ণমাত্রায় সরবরাহে পৌঁছানোর আশা করা হচ্ছে।

তিনি আরও জানান, জাতীয় গ্রিডে সরবরাহ বাড়াতে এক্সিলারেট এনার্জির এফএসআরইউ থেকেও গ্যাস সরবরাহ অব্যাহত রয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন