শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা

প্রকাশিত - ১৫ আগস্ট, ২০২৬   ১০:৩৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : হযরত শাহজালাল (রহ.) এর দানবাক্সে এবার মিলেছে প্রায় ৭১ লাখ টাকা। সাথে পাওয়া গেছে স্বর্ণালঙ্কার এবং বিভিন্ন দেশের মুদ্রা। নানা প্রত্যাশা নিয়ে অনেকে লিখেছেন চিঠি। এসব চিঠিতে উঠে এসেছে পারিবারিক অশান্তি, পরিবারে মাদকের ভয়াবহতা; এমনকি রাজনৈতিক প্রত্যাশাও।প্রায় একমাস চারদিন পর ১৫ আগস্ট  সকাল ১০টা থেকে শুরু হয় দানবাক্স খোলা। ৩টি ডেগ ও ৩টি বাক্স খুলে জড়ো করা হয় দানের টাকা। সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয় গণনা। প্রায় ৩০ জন স্বেচ্ছাসেবী মিলে সন্ধ্যা পর্যন্ত গণনা করেন টাকা। 

এবার দান হিসেবে পাওয়া গেছে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা। বৈদেশিক মুদ্রার মধ্যে পাওয়া গেছে যুক্তরাজ্যের ৩১.১১ পাউন্ড, ভারতীয় ৩ হাজার ২৪৮ রুপি, পাকিস্তানি ৬০ রুপি, সৌদি ৭০ রিয়াল, মালেশিয়ান ৮৩ রিঙ্গিত, আমেরিকান ৪ ডলার, নেপালি ১০০ রুপি, ওমানী ১ রিয়াল, আরব আমিরাতের ৬৪.২২ দিরহাম, ইরাকি ২৫০ দিনার, তুর্কি ৯০ লিরা, ভিয়েতনামী ১০০০ ডং, জাপানি ১০০০ ইয়েন, কাতারের ১১২.৫০ রিয়াল, লেবাননী ১০ পাউন্ড, মিশরী ১০ পাউন্ড, দশমিক ৪০ ইউরো, বাহরাইনের ০.১ দিনার ও কানাডিয়ান ১ ডলার। এছাড়া পাওয়া গেছে ২ ভরি ১ রতি স্বর্ণ ও ১ ভরি ২ আনা রৌপ্য।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...