শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

দেবের প্রশংসায় শুভশ্রীর খোলা চিঠি

প্রকাশিত - ১৯ আগস্ট, ২০২৬   ১০:১৪ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : দীর্ঘ ১১ বছর পর আবারও একসঙ্গে কাজ করেছেন কলকাতার জনপ্রিয় তারকা দেব ও শুভশ্রী। ‘দেশু ৭’ সিনেমার মাধ্যমে পর্দায় ফিরছে একসময়কার আলোচিত এই জুটি। একই সিনেমা দিয়ে পরিচালক হিসেবেও অভিষেক হচ্ছে দেবের।

শুটিংয়ের শেষ দিনে দেবকে উদ্দেশ করে সামাজিক মাধ্যমে একটি খোলা চিঠি লিখেছেন শুভশ্রী। সেখানে পরিচালক হিসেবে দেবের নতুন রূপ দেখে নিজের মুগ্ধতা ও অনুপ্রেরণার কথা তুলে ধরেছেন তিনি।

শুভশ্রী জানান, শুরুতে পরিচালক হিসেবে দেবের দক্ষতা দেখে তার কিছুটা ঈর্ষা হয়েছিল। তবে সিনেমার কাজ এগোনোর সঙ্গে সঙ্গে সেই অনুভূতি বদলে গিয়ে দেবের প্রতি শ্রদ্ধা ও অনুপ্রেরণা তৈরি হয়েছে।

অভিনেত্রীর মতে, ‘দেশু ৭’-এর মাধ্যমে দর্শক একজন নতুন যুগের নির্মাতাকে পেতে যাচ্ছে। দেবের পরিচালনায় সিনেমাটির অংশ হতে পেরে তিনি গর্বিত বলেও জানান শুভশ্রী।

সিনেমাটিতে দেব-শুভশ্রীর সঙ্গে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য ও প্রিয়াঙ্কা সরকার। দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৬ অক্টোবর মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘দেশু ৭’।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন